রাজ্যে সব স্কুল খুলছে সোমবার, কাল থেকেই যেতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের

কলকাতা : চলতি মাসের ১৩ তারিখ, দেড়মাস গরমের ছুটির পরও, রাজ্যের  স্কুলে ফের ছুটি বাড়ানো হয় । গরমের কারণে ২৬ জুন পর্যন্ত বাড়ানো হয় ছুটির মেয়াদ। দিল্লি বোর্ডের কাছেও পাঠানো হয় বিজ্ঞপ্তির কপি। তারপর থেকে বেশ কিছু স্কুল ফেল অফলাইনে ক্লাস নিতে শুরু করে। এই সিদ্ধান্তের পর  পড়াশোনা নিয়ে শিক্ষামহল আশঙ্কা প্রকাশ করে। আগামী বছর পূর্ণ সিলেবাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। এই পরিস্থিতিতে এভাবে ছুটির পর ছুটি চলতে থাকলে, কীভাবে সিলেবাস শেষ হবে, তা-নিয়েও ওঠে প্রশ্ন। করোনার জেরে বছর দু’য়েক এমনিতেই বন্ধ ছিল স্কুল!
তারপর এভাবে ছুটি চলতে থাকলে, পড়াশোনার হাল কী হবে? প্রশ্ন তাদের।এই বর্ধিত গরমের ছুটি দুই পাহাড়ি জেলা, দার্জিলিং ও কালিম্পঙে কার্যকর হয়নি । 

৪৫ দিন গরমের ছুটির পর…আরও ১১ দিনের ছুটি! অবশেষে সেই ছুটি শেষ। কোভিড বিধি মেনে আগামী সোমবার থেকে খুলছে স্কুল। মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোভিড বিধি পালনের জন্য অতিরিক্ত জেলা শাসককে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। 

এর জন্য শনিবার থেকে স্কুলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। স্কুলগুলিকে পঠন-পাঠনের উপযুক্ত করে তোলার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফে। এই বিষয়ে জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে স্কুল শিক্ষাসচিবের তরফে। 

Picture of Bankura Banga Vidyalaya

Bankura Banga Vidyalaya

Bankura Banga Vidyalay, established in 1825, stands as one of the oldest and most esteemed educational institutions in the Bankura region. Originally founded as the “Sitanath Chakraborty Pathshala”, known at that time as the Bangla School, it began its journey as a government-aided vernacular institution.

Picture of Bankura Banga Vidyalaya

Bankura Banga Vidyalaya

Bankura Banga Vidyalay, established in 1825, stands as one of the oldest and most esteemed educational institutions in the Bankura region. Originally founded as the “Sitanath Chakraborty Pathshala”, known at that time as the Bangla School, it began its journey as a government-aided vernacular institution.

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Scroll to Top